এ্যাম্পায়ার কটন
ফতুল্লায় ব্যবসায়ীর পাওনা আদায়ে হয়রানি-হুমকি, সংবাদ সম্মেলন ও জিডি
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী হিরু ও সাগরের কাছে পণ্য বাবদ ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এ বিষয়ে (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাসেল আহাম্মেদ।